বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
  • ৭৪৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি;
শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যাবস্থায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)।

রবিবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম, ছেলে ও মেয়ে উভয় জিমনেসিয়ামে ফিল্টার স্থাপন করেন তারা।

এসময় রাকসুর মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ইতিমধ্যেই আমরা অধিকাংশ হলগুলোতে পানির ফিল্টার স্থাপন করেছি। এর ধারাবাহিকতায় আজকে স্টেডিয়াম, ছেলেদের ও মেয়েদের জিমনেসিয়ামে পানির ফিল্টার স্থাপন করেছি। ধারাবাহিকভাবে আমরা সবগুলো পাবলিক প্লেসেই পানির ফিল্টার দেওয়া শেষ করবো যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পেতে পারে।

এ সময় রাকসুর সহকারী ক্রিড়া সম্পাদক বলেন, আমাদের আজকের কার্যক্রম হলো খেলাধুলার স্হান গুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, যেটি আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য ফিল্টার স্থাপন করে দিয়েছি। শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ বিশুদ্ধ পানির জন্য উদ্বেগ প্রকাশ করেছিল এবং আমাদেরকে জানানোর পর আমরা এর সর্বোচ্চ চেষ্টা করেছি। ছেলে ও মেয়েদের জিমনেসিয়াম এর কাজও প্রায় শেষের দিকে। ইতোমধ্যে আমরা বিভিন্ন হল গুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি।

তিনি আরও জানান, আজকে আমরা ৩টি ফিল্টার স্থাপন করেছি। তার মধ্যে ১টি স্টেডিয়ামে, ১টি ছেলেদের জিমনেসিয়ামে এবং ১টি মেয়েদের জিমনেসিয়ামে। ধীরে ধীরে আমরা সকল একাডেমিক ভবন গুলোতেও এমন বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের চেষ্টা করছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
১১ ডিসেম্বর ২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন

আপডেট সময় : ০৮:০৬:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬