বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৬:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
  • ৭৫৮ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের শিক্ষার গুণগত মান, শিক্ষা পরিবেশ, ভৌত অবকাঠামো, বার্ষিক পরিকল্পনা, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, একাডেমিক কার্যক্রম, অডিটসহ দাপ্তরিক বিষয়সমূহ মনিটরিং ও মূল্যায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ পরিদর্শন করেন।

শনিবার (১০ জানুয়ারি) এ উপলক্ষে উপলক্ষে কলেজ মিলনায়তনে “শিক্ষার গুণগত মানোন্নয়ন” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

কলেজের অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আ ন ম সারওয়ার আলম, পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা, মোহাম্মদ মহিউদ্দিন বাদল, উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকীসহ কলেজের শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর ও পরিচালনা পরিষদের সভাপতিকে কলেজ বিএনসিসি ইউনিটের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া স্মারক হিসেবে তাঁরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় কলেজের গার্লস গাইডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

আপডেট সময় : ১০:৩৬:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬