বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনীন সরকারের প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানির চতুর্থ দিনে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। সকাল ১০টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা শুনানিতে মোট ৭০টি আপিলের নিষ্পত্তি করে ইসি।

এদিন ইসি ৫৩টি আপিল মঞ্জুর করে, ফলে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। অপরদিকে ১৭টি আপিল নামঞ্জুর হয়। এর মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা দুটি আপিলও খারিজ করা হয়। ফলে মোট ১৫ জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল থাকে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেলেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ মো. নাজমুল ইসলামের কাছে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী হিসেবে নাসিমা নাজনীন সরকার তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ায় তাঁর নির্বাচনী কার্যক্রম নতুন করে গতি পাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার

আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬