বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন সংলগ্ন একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’-এর কৃষি ইউনিটে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, সকালে তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী বাস রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা গুরুতর আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলস-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৪:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬