শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ইউপি সদস্য থেকে সংসদ সদস্য: নুরুল আমিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭২৩ বার পড়া হয়েছে

জনপ্রতিনিধি হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে। সেখান থেকে মানুষের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে তিনি নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান। দায়িত্ব পালনে দৃঢ়তা ও সততার স্বীকৃতি হিসেবে পরে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। জনগণের ভালোবাসায় সিক্ত এই পথচলার নাম—নুরুল আমিন।

একসময় তিনি পরিচিত ছিলেন ‘নুরুল আমিন চেয়ারম্যান’ নামে; এবার সেই বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে ‘এমপি’।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে ১৯৬৮ সালের ১ জানুয়ারি মাওলানা আবুল খায়ের ও তালিমের নেছা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন নুরুল আমিন। তিনি পড়ালেখা করেন পটিয়া আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসা-য় এবং সেখান থেকে কামিল পাশ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি সক্রিয়ভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা পর্যায়ে দলের গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

১৯৯৮ সালে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিপুল জনসমর্থনে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নুরুল আমিন বলেন,‘মিরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছে। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময় দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনো বিশ্বাস হারাইনি। সর্বশেষ দল আমাকে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি তার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ এখনো বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

ইউপি সদস্য থেকে সংসদ সদস্য: নুরুল আমিন

আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬