শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। তরুণ ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন।

জানা গেছে, চাঁদপুর-৩ নির্বাচনী আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৩৩৪ জন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ তরুণ ভোটার, যারা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। নতুন ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদরের আশিকাটি ও মৈশাদী ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটাররা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বিঘ্নে ভোট দিয়ে হাসিমুখে কেন্দ্র ত্যাগ করছেন।

একাধিক তরুণ ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, জীবনের প্রথম ভোট দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। একজন তরুণ ভোটার বলেন, “প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল হওয়ায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আমরা ভোট দিতে পেরেছি।”

ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেক নারী ভোটার সকালেই কেন্দ্রে এসে ভোট প্রদান করেন। তারা জানান, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ থাকায় স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

ষাটোর্ধ্ব এক প্রবীণ ভোটার বলেন, “খুব সুন্দর ও শান্ত পরিবেশে ভোট দিয়েছি। কোনো ঝামেলা হয়নি। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আমি আমার ভোট দিতে পেরে সন্তুষ্ট।”

সার্বিকভাবে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ফলে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি

আপডেট সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬