শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৭:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭১৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের পুরাণ বাজারে পুরাতন ও নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে চকচকে করে বিক্রি এবং অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি)”দুপুরে পুরাণ বাজারের আড়ত পট্টি এলাকায় অভিযান চালিয়ে ‘কার্তিক সাহা স্টোর’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি পুরাতন ও নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে সেগুলোকে সতেজ ও আকর্ষণীয় দেখানোর চেষ্টা করছিল। একই সঙ্গে কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিদেশি ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে খেজুর বাজারজাত করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযানকালে বিপুল পরিমাণ পচা খেজুর ও নকল প্যাকেট জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি অপরাধ স্বীকার করে ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।

অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে বাজার তদারকি ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০৭:০৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬