শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭১৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তার এই ঐতিহাসিক বিজয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো চাঁদপুর। নির্বাচনের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি জোরালো দাবি উঠেছে—তারা তাদের প্রিয় নেতাকে মন্ত্রিসভায় দেখতে চান।

এ আসনের ১৬৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট।

শেখ ফরিদ আহমেদ মানিক বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান ও নেতৃত্বগুণ জনগণের আস্থা আরও বাড়িয়েছে।

চাঁদপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও তাকে মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী। তাদের বিশ্বাস, মন্ত্রিসভায় স্থান পেলে তিনি চাঁদপুরের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

স্থানীয় একাধিক ব্যবসায়ীরা বলেন, “মানিক ভাই আমাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলেন। আমরা চাই তিনি মন্ত্রী হোন, তাহলে আমাদের এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।” একই মত প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল ভোটে বিজয়ী হওয়া, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন এবং এলাকায় তার জনপ্রিয়তা তাকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় এগিয়ে রেখেছে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে তিনি মন্ত্রিসভায় স্থান পান কি না।

চাঁদপুরবাসীর প্রত্যাশা—তাদের আস্থার প্রতিদান হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী

আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬