বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

প্রথম বারের মতো শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ বাড়াতে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা দুজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যায় চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ টাকা, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টের অধ্যক্ষ মাহমুদা খানম, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।
মেধাবী শিক্ষার্থী উদীয়মান গিটারশিল্পী ঐশী ঘোষ ও উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনীম এ বছর বৃত্তি অর্জন করেন।
সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, এই বৃত্তি করুণা প্রদর্শন নয়, এটা তাদের অর্জন। মেধা ও যৌগ্যতার ফলে আজ তারা বৃত্তি পেয়েছে। একদিন তারাই আবার অন্য কোনো মেধাবীদের বৃত্তি দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ভেবে আমার আনন্দ হচ্ছে, বৃত্তিপ্রাপ্ত দুজনেই নারী। আমাদের দেশের নারীরা যে মেধা ও যৌগ্যতায় এগিয়ে আছে এটাও তার একটি অন্যতম উদাহরণ।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, সুশিক্ষা  সমাজকে আলোকিত করে। সঠিক প্রণোদনার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ে। এতে দেশ ও জাতি বারবার সংকটের মুখে পড়তে হয়। রাষ্ট্রের পাশাপাশি বেসরকারিভাবে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হলে ধীরে ধীরে সে সংকট কেটে যাবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে রাষ্ট্রের আরও বেশি গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোও আরও উদার হতে হবে। বাণ্যিজিক চিন্তা না করে সেবার চিন্তা মাথায় নিয়ে এসব কাজে যুক্ত হলে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ও বিদেশে যোগ্যতার সাক্ষর রাখার সুযোগ পাবে।
প্রথমবারের মতো প্রবর্তিত শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
দেশীয় শীতের পিঠায় আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬