শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭২৬ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠির সন্তান শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে ভোট কেন্দ্রে প্ল্যাকার্ড হাতে নিয়ে ঝালকাঠি ২ আসনের ভোটার হাদীর বোন মাসুমা। ঝালকাঠির নলছিটিতে ভোটকেন্দ্রে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেন শহীদ ওসমান বিন হাদীর বোন মাসুমা হাদি। ভাই হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ভোট দিতে এসে উপস্থিত সকলের দৃষ্টি কারেন মাসুমা।

আজ বৃহস্পতিবার সকালে ভাই হত্যা বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেয়ার জন্য ভোটারের লাইনে দাড়িয়ে যান। এ সময় তার হাতে থাকা প্ল্যাকার্ডটি ভোটার ও পথচারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্ল্যাকার্ডে তার ভাই শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ভোট প্রদান শেষে মাসুমা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার ও স্বজনরা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছেন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও প্ল্যাকার্ড হাতে এক বোনের এই প্রতিবাদ ভোটকেন্দ্রে উপস্থিত মানুষের মনে নাড়া দেয়। সকলে তার দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম

আপডেট সময় : ১১:৫৩:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬