বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছিলেন সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ৮ নেতাকে বহিষ্কার জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার!

আপডেট সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫