রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ভোট দিলে পাল্লায় জান্নাত পাওয়া শিরক: সাবেক এমপি রুমানা মাহমুদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৪:২৮ অপরাহ্ণ, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, “ভোট দিলে পাল্লায় জান্নাত পাওয়া যাবে”—এমন কথা বলা শিরক। আল্লাহ ছাড়া জান্নাতের টিকিট কেউ দিতে পারে না। শিরককারীকে মহান আল্লাহ ক্ষমা করেন না। নামাজ, রোজা ও ইবাদতের মাধ্যমেই তাঁর সন্তুষ্টি অর্জন সম্ভব।

শনিবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুমানা মাহমুদ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে। সাধারণ মানুষকে প্রতারণার এই ফাঁদ থেকে বাঁচাতে ওলামা দলের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। ওলামা দল যেটা বলে, তা বাস্তবে দেখিয়ে দেয়। এই সংগঠনের মধ্যে কোনো দুর্নীতি নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সদস্য এবং বিভিন্ন উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালি ভাসানী মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোট দিলে পাল্লায় জান্নাত পাওয়া শিরক: সাবেক এমপি রুমানা মাহমুদ

আপডেট সময় : ০৮:৫৪:২৮ অপরাহ্ণ, শনিবার, ৪ অক্টোবর ২০২৫