শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১২:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২৬ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ,সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) কুশখালী, মাদরা, তলুইগাছা, হিজলদী, চান্দুরিয়া ও বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চান্দা আমবাগান এলাকা থেকে ০৮ বোতল ভারতীয় মদ ও ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। একইভাবে কুশখালী, তলুইগাছা, হিজলদী, চান্দুরিয়া এবং বাকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযানে আরও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মোট ৬ লাখ ৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।

বিজিবি জানায়, এসব ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মাদক দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও মালামাল জব্দ

আপডেট সময় : ১১:১২:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫