রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের একমাত্র পথ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক। দীর্ঘদিন ধরে বেহাল এই সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বারবার সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষসহ শিক্ষার্থীরাও আহত ও নিহত হলেও স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা দাবি করেছেন, সড়ক দ্রুত সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে টেন্ডার বাস্তবায়ন এবং কাজ শুরু করতে হবে, যেন আর কোনো জীবন বিপন্ন না হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের নিকট স্মারকলিপি জমা দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইবি শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের আব্দুল্লাহ আল নোমান, ইবির সাবেক সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সভাপতি সাজ্জাদ সাব্বির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) কেন্দ্রীয় কমিটির সদস্য ফুয়াদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সাবেক মুখ্য সংগঠক বেলাল হোসাইন বাধন, সুকান্ত দাস, রিয়াদ হাসান রাব্বি সহ অন্যান্যরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “আমরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া-ইসলামী বিশ্ববিদ্যালয় মহাসড়কের ভয়াবহ দুরবস্থার শিকার হচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রধান যাতায়াত পথ হওয়ায় একাডেমিক কার্যক্রম, পরীক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড অত্যন্তভাবে নির্ভরশীল এই মহাসড়কের উপর। বর্তমানে সড়কটির অবস্থার কারণে যানবাহন চলাচল একপ্রকার অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এটি শুধু শারীরিক ঝুঁকি নয়, মানসিক ও একাডেমিকভাবে আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে টেন্ডার কার্যক্রম সম্পন্ন করে মেরামতের কাজ শুরু করার পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায়, আমরা শিক্ষার্থীরা বৃহত্তর স্বার্থে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, “শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। সড়ক সংস্কারে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এবং চলাচলের জন্য একদম অনুপযোগী স্থানগুলোর মেরামতও চলমান। আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করবো।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

আপডেট সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫