শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

স্পেনে দাবানলে একজনের প্রাণহানি, হাজারো মানুষ ঘরছাড়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৩:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

স্পেনে দাবানলে আজ মঙ্গলবার একজনের প্রাণহানি হয়েছে এবং হাজারো মানুষ প্রাণে বাঁচতে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যে ঝড়ো হাওয়ায় দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গতকাল সোমবার রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ত্রেস কান্তোসে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে দাবানল ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। চলমান তাপপ্রবাহে স্পেনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াজ আয়ুসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।

ত্রেস কান্তোস থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক পরিবেশ প্রধান কার্লোস নোভিলো সাংবাদিকদের জানান, মাত্র ৪০ মিনিটে আগুন ছয় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ত্রেস কান্তোসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলীয় তারিফার জনপ্রিয় সৈকত এলাকার আশপাশের হোটেল ও ঘরবাড়ি থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মাসের শুরুতেও একই এলাকায় দাবানল দেখা দিয়েছিল।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও সানজ বলেন, আমরা শেষ মুহূর্তে আবাসিক এলাকা রক্ষা করতে পেরেছি। উদ্ধারকাজে সহায়তাকারী একজন পুলিশ সদস্য একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

স্পেনে দাবানলে একজনের প্রাণহানি, হাজারো মানুষ ঘরছাড়া

আপডেট সময় : ১০:০৩:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫