বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৫ মিনিটে মাথাব্যথা দূর হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাথা ব্যথায় কখনও না কখনও কষ্ট পেতে হয় না, এমন মানুষ বিরল। সময়ে সময়ে মাথার ব্যথা এতটাই অসহ্য হয়ে ওঠে যে, কাজকর্ম লাটে ওঠে। অনেকে এসব ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধের উপর নির্ভর করেন। কিন্তু এ জাতীয় ওষুধের যে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, তা বলাই বাহুল্য। তা ছাড়া এই সব ওষুধে হাতেনাতে ফলও সব সময়ে মেলে না। সবচেয়ে ভাল হয়, কোনও প্রাকৃতিক উপায়ে যদি মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। তেমনই একটি উপায় বাতলে দিচ্ছে ‘দা কমপ্লিমেন্টারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন’। তাদের প্রকাশিত একটি জার্নালে জানানো হচ্ছে, অ্যাকুপ্রেশারের সাহায্যে অতি সহজে মাত্র পাঁচ মিনিটে যে কোনও মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অ্যাকুপ্রেশার এক ধরনের অল্টারনেটিভ মেডিক্যাল ট্রিটমেন্ট যেখানে শরীরের কিছু গুরুত্বপূর্ণ অংশে (অ্যাকুপ্রেসারের পরিভাষায় ‘প্রেসার পয়েন্ট’) ম্যাসাজের মাধ্যমে রোগ সারানো হয়। সে রকমই একটি প্রেসার পয়েন্টে ম্যাসাজের মাধ্যমে অতি দ্রুত মাথা ব্যথা সারিয়ে ফেলা সম্ভব বলেই দাবি করা হচ্ছে জার্নালে।
কী ভাবে এবং কোথায় ম্যাসাজ করতে হবে? বলা হচ্ছে, অ্যাকুপ্রেসার শাস্ত্রে শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্ট হল ইনত্যাং পয়েন্ট। এর অবস্থান দুটি চোখের ঠিক মাঝে, নাকের ঠিক উপরে। মহিলারা কপালের যে অংশে টিপ পরেন, কিংবা ভারতীয় ঐতিহ্যে তৃতীয় নয়নের অবস্থান কপালের যে জায়গায় বলে মনে করা হয়, সেখানেই এই প্রেসার পয়েন্টের অবস্থান। এই পয়েন্টটিকে চিহ্নিত করার পরেই শুরু করতে হবে ম্যাসাজ।

এ বার জেনে নিন ম্যাসাজের পদ্ধতি। নিজের যে কোনও একটি হাতের বুড়ো আঙুলটিকে রাখুন ইনত্যাং পয়েন্টে। তার পর আস্তে আস্তে আলতো ভাবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করুন পয়েন্টটিকে। মিনিট খানেক এমনটা করুন। জার্নালে দাবি করা হচ্ছে, এই ম্যাসাজ শেষ হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই সম্পূর্ণ দূরীভূত হবে মাথা ব্যথা। সূত্র: এবেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫ মিনিটে মাথাব্যথা দূর হবে !

আপডেট সময় : ১২:৪২:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ মার্চ ২০১৭