শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মেলখুম ট্রেইলে পড়ে দুই পর্যটকের মৃত্যু, তিনজন আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ঝিরিপথে ঘুরতে এসে উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (৮জুলাই) এই ঘটনা ঘটে।আজ বুধবার দুপুরে নিহত ও আহতদের মেলখুম থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর সপ্তম পর্বের শিক্ষার্থী আরফান গালিব (২২) ও ইব্রাহিম হৃদয় (২২)। গালিবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে ও হৃদয়ের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী ধুনিয়ালাপাড়া এলাকায় বলে জানা গেছে।

এসময় মেলখুম ঝিরিপথে আহত পর্যটকরা হলেন- সায়েম,মিরাজ, রায়হান । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে,গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুইজন। তারা সবাই মিলে মেলখুম ট্রেইলে ঘুরতে গেলে একজন নিচে পড়ে যায় তাকে উদ্ধারে অন্যরা চেষ্টা করলে স্রোতের সাথে আরো একজন ভেসে যায়।পরে আজ বুধবার দুপুরে নিহত ও আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে।

আহত সায়েম জানান, মঙ্গলবার আমরা ফেনী থেকে মেলখুম আসি তিনবন্ধু।এসময় স্থানীয় এলাকার দুইজন ও ঘুরতে আসেন।বিকেলের দিকে মেলখুমে ভারী বৃষ্টি হয়। এসময় বন্ধু হৃদয় পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করি আমরা এসময় আরেক বন্ধু গালিব ও পানির স্রোতে তলিয়ে যায়।পানির স্রোত বেশি হওয়ায় আমরা বাকিরা সেখান থেকে বের হতে না পেরে রাতটা সেখানে গাছের সাথে গামছা দিয়ে বেঁধে থেকে কাটায়। ভিতরে নেটওয়ার্ক না থাকায় কারো সাথে যোগাযোগ করা যাচ্ছিল না।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটায় ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ গণমাধ্যম’কে জানান, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে।

উল্লেখ্য, সংরক্ষিত বনভূমি ও বিপদজনক ঝিরিপথ পর্যটক নিরাপত্তা না থাকায় ২০২৩ সালের মে মাসে এই স্থানে পর্যটক গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।নিষেধাজ্ঞা অমান্য করে ভিন্নপথে হলেও পর্যটকরা এই স্থান ভ্রমণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেলখুম ট্রেইলে পড়ে দুই পর্যটকের মৃত্যু, তিনজন আহত

আপডেট সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫