শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিস এ তথ্য জানিয়েছে।

অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই ধারা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শহরের সমসেরাবাদ, জেবি রোড, কলেজ রোড, বাঞ্চানগর ও মজুপুর এলাকায় পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পৌরবাসীরা অভিযোগ করেছেন, ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে দুর্ভোগ বাড়তে পারে। বন্যার আশঙ্কাও রয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘যেসব এলাকায় পানি জমেছে, সেখানে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যৎতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য ড্রেনেজ পরিস্কারসহ শহরের আশপাশে খাল খনন ও সংস্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করছে জেলা, উপজেলা প্রশাসন ও পৌরসভা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মৌসুমের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি

আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫