রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৯৫১ বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন ও মামলা দায়েরের পর একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে জেলার সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংবাদিক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না ও অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবে বহুল প্রত্যাশিত একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিক সমাজ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি পক্ষ প্রেসক্লাবের গঠনতন্ত্র না মেনে অবৈধভাবে মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের প্রবেশে বাধা সৃষ্টি করেছে।

সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় অংশ নিতে প্রেসক্লাবের সামনে জমায়েত হলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা লাঠি, রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এতে যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সদস্য আমিনুর রহমান, ইদ্রিস আলীসহ অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে চিহ্নিত মাদকাসক্ত ও ভাড়াটে সন্ত্রাসী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের দুই পক্ষের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে পুনরায় বৈঠক করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে সাংবাদিক নেতারা আগামী ৮ জুলাই পর্যন্ত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫