রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

রোনালদোর হ্যাটট্রিকে, ক্লাব শিরোপা রিয়ালের!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। রবিবার (১৮ ডিসেম্বর) ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৪-২ গোলে তারা হারিয়েছে জাপানী ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে।

এদিন সন্ধ্যায় ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিট শেষ হয় ২-২ ড্র তে। এরপর অতিরিক্ত সময় খেলা গড়ালে জোড়া গোল করে দলকে জয় এনে দেন ২০১৬ ব্যালন ডি’অর জয়ী রোনালদো। দলের জয়ের সঙ্গে এই ম্যাচে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

স্বাগতিকদের মাঠে এদিন ম্যাচের ৯ মিনিটেই লিড পায় রিয়াল। দলের পক্ষে গোল করেন করিম বেনজেমা। অবশ্য বিরতিতে যাওয়ার মিনিট খানেক আগেই স্বাগতিকদের ম্যাচে ফেরান গাকু শিবাসাকি।

বিরতির পর সাত মিনিটের মাথায় জোড়া গোল পূরণ করেন ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার। ২-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল।

আট মিনিট বাদেই পেনাল্টি থেকে জিনেদিন জিদানকে স্বস্তি এনে দেন সিআর সেভেন। নির্ধারিত সময়ে আর কেউই জালের দেখা পাননি। খেলা গড়ায় এক্সট্রা টাইমে।

ম্যাচের ৯৭ ও ১০৪ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক উদযাপনে মাতেন ২০১৬ ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো। পর্তুগিজ আইকনের নৈপুণ্যে এক বছরের বিরতিতে ক্লাব বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক

রোনালদোর হ্যাটট্রিকে, ক্লাব শিরোপা রিয়ালের!

আপডেট সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬