মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘প্রজ্ঞাপন পেলে সোমবার আনন্দ মিছিল’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা ইতিবাচকভাবে দেখছি। রোববার (১১ মে) ভোর ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও জানান, আজকের ঘোষণার প্রজ্ঞাপন ও পরিপত্র আগামীকাল সোমবার জারি করা হবে বলে তাদের জানানো হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রজ্ঞাপন হাতে পেয়ে আনন্দ মিছিল আয়োজন করা হবে।

সে পর্যন্ত আপনারা তাদেরকে পর্যবেক্ষণ করবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের আবার রাস্তায় নামা লাগলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ফ্যাসিবাদী শক্তি কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠলে জুলাই ঐক্যবদ্ধ শক্তি তা প্রতিহত করবে।

এ সময় তিনি বলেন, ‘আমাদের তিনটা দাবি ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আজকে যে ঘটনা ঘটেছে এটা আমরা ইতিবাচক হিসেবে নিচ্ছি।

কারণ সরকার আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচারে কোনো বিধান ছিল না। কিন্তু আজকে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত হয়েছে। এ ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি। এখানে গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিতাও আমরা দেখেছি। শাপলা জুলাইসহ সকল গণহত্যার বিচার যেখানে তড়িৎ গতিতে হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখছি অনেক জুলাই আহতের মামলা নিচ্ছে না অনেক থানা। এখন কি দেশে বিভিন্ন প্রান্তে জুলাই যোদ্ধারা আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হচ্ছে। এ বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে  রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই দ্রুতগতিতে জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ যে নিষিদ্ধ ঘোষিত হলো সে নিষিদ্ধদের রোড ম্যাপ আমরা জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। এর পাশাপাশি অন্তর্ভুক্তিকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা করবেন সে নির্বাচন ঘোষণার আগে আমরা বিচারের রোডম্যাপ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী শক্তির নানা বিষয় দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী বিরোধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। সুতরাং আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ই আগস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেটাকে আর ওপেন করার সুযোগ নাই। যখনই আপনারা রিফর্ম করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদের প্রতিরোধ করব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

‘প্রজ্ঞাপন পেলে সোমবার আনন্দ মিছিল’

আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫