মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আজ সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিকদল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ কর্মসূচি আজ বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি।

বিএনপির এই মাঠের কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যৌথসভা ছাড়াও দলটির অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে নানা কর্মতৎপরতা চালাচ্ছে। ঢাকাসহ আশপাশের সব শ্রমিক সংগঠনকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

দীর্ঘদিন পর এই মাঠের কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থানও জানান দেবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত হলেও সমাবেশে জাতীয় নির্বাচনের জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাবে দলটি। এ বিষয়ে দলীয় নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশকে সামনে রেখে গতকাল নয়াপল্টনে শ্রমিক দল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচার চালাতে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ করা হয়েছে, ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। ঢাকার শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি।

শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, এবারের মে দিবস হবে স্মরণীয়। তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এবার ২০২৫ সালে তাদের পুত্র তারেক রহমানও সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক শ্রমিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হবে। এ সময় শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যা তুলে ধরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আজ সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিকদল

আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ মে ২০২৫