মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শতকরা ৪৩ ভাগ নারীর অংশগ্রহণকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

রোববার (২৭ এপ্রিল) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মগবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আগামী নির্বাচনে আমরা তাদের পর্যবেক্ষক পাঠানোর কথা বলেছি। প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। সেই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়টিও আমরা তাদের অবহিত করেছি।

তিনি আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে তাদের বলা হয়েছে, যৌনকর্মীর লাইসেন্স প্রদান নারীর মর্যাদা ও অধিকারের প্রতি চরম আঘাত। তারা এসব বিষয়ে আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তারা জামায়াতে ইসলামীতে শতকরা ৪৩ ভাগ নারীর অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।

বৈঠকে আমিরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব: ঢাকায় অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে স্বাধীন আরাকান স্টেট করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।

বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের রোববার (২৭ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান।

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা বলেছি রোহিঙ্গাদের খাবার ও আশ্রয় দেওয়া সমাধান না। সমাধান হচ্ছে নিজ ভূমিতে পুনর্বাসন করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫