মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইন্টারপোলের রেড অ্যালার্ট, কী করবেন ওবায়দুল কাদের?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭৫৩ বার পড়া হয়েছে
ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পালিয়েছেন। তিনি বারবার পালাবেন না বলেও পালিয়েছেন। নিজে পালিয়ে ফ্যাসিস্ট হাসিনার দলের এই সাধারণ সম্পাদক বিপদে ফেলে গেছেন দলীয় নেতাকর্মীদের। অপরদিকে বর্তমানে বেশ আরাম আয়েশেই দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের?

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।

ইন্টারপোলের রেড অ্যালার্ট বা ‘রেড নোটিশ’ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে কোনো দেশ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায়। সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে।

রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয়, যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকে।

এই ব্যক্তি যদি দেশত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান, তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।

প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে। বাংলাদেশে এ কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। বিদেশে পলাতক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো।

এনসিবি সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশসহ প্রয়োজনীয় তথ্যাদি ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে।

ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ হলে রেড অ্যালার্ট জারি করবে, যা তাদের ১৯৫টি সদস্য রাষ্ট্রে নোটিশে পাঠানো হবে। এই নোটিশে আসামির ছবি, পরিচয়, অপরাধের ধরন, এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে।

জানা গেছে, ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।  জানা গেছে, বর্তমানে তিনি ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজায় আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

ইন্টারপোলের রেড অ্যালার্ট, কী করবেন ওবায়দুল কাদের?

আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫