মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্যতর ও সময়োপযোগী করে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি সোমবার (১৪ এপ্রিল) জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সে মহতি উদ্যোগ  বাস্তবায়ন এবং গণমুখী বাংলাদেশ গড়ার জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করে সেসব সফলভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা দেশকে বেকারত্ব ও দারিদ্রমুক্ত করতে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বিবিধ কর্মসূচি গ্রহণ করেছি। এ জন্য আমরা প্রান্তিক জনগোষ্ঠী ব্যবসার সুবিধার জন্য কর্জে হাসানা, ক্ষেত্র বিশেষে অফেরতযোগ্য আর্থিক অনুদান এবং ব্যবসায়িক উপকরণ প্রদান অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আমরা জনগণের কল্যাণের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে আমরা স্বামী পরিত্যক্তা ও বিধবাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এসব আমাদের প্রাক প্রস্তুতি।

ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র- জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও দেশ এখনো পুরোপুরি মাফিয়াতন্ত্রীদের প্রভাবমুক্ত হয়নি। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৫:৩৪:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫