সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শিশুর মানসিক বিকাশে যা করতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৮৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথায় আছে শিশু হচ্ছে, কুমারের কাঁদামাটির মতো নরম, যে ভাবে গড়তে চাইবেন সে ভাবেই তারা তৈরি হবে। শিশুদের প্রাথমিক অভ্যাস সাধারণত গড়ে উঠে পরিবার থেকেই। সেক্ষেত্রে মা-বাবাই হচ্ছে শিশুর প্রথম শিক্ষক। ছোটবেলার শিক্ষা সন্তানের ভবিষ্যৎ জীবনকেও প্রভাবিত করে।

অনেক অভিভাবকই মনে করে শাসন মানেই হল, গায়ে হাত তোলা। গায়ে হাত না তুলে সন্তানকে সঠিকভাবে মানুষ করা যাবে না। এরকম ধারণা এখনো অনেকের মাঝে রয়েছে। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আসুন জেনে নেয়া যাক, সন্তানের মানসিক বিকাশে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে।

* শিশুরা দুই বছর বয়স থেকেই শিখতে শুরু করে, তখন থেকেই তাকে ভালো কাজের প্রতি আগ্রহী করে তুলতে হবে।

* বড়দের আচরণে শালীনতা থাকতে হবে, কারণ শিশুরা বড়দের অনুকরণ করে। কথায় ও কাজে মিল রেখে চলতে হবে।

* ছোট বয়স থেকেই শিশুকে বিভিন্ন রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে নিয়ে যাওয়া, এতে করে তার মধ্যে দেশের প্রতি চেতনা বোধ জাগ্রত হবে।

* শিশুদেরকে বুঝতে শেখার সময় থেকেই বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। এজন্য ঘুমাতে যাওয়ার আগে বিছানায় নানা ধরনের বই নিয়ে যান, এতে তারাও বই হাতে নিয়ে দেখবে। এভাবে শিশুদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে।

* পড়ালেখার পাশাপাশি শিশুকে নানা বিষয়ে জানতে উৎসাহী করতে হবে। তার প্রশ্নের যথাযথ জবাব দিতে হবে।

* শিশুকে নিজের মতো করে কাজ করতে দিতে হবে। এতে সে একদিকে স্বাবলম্বী হবে অন্যদিকে নিজে সিদ্ধান্ত নিতে শিখবে।

* শিশুরা ভুল করলে সঙ্গে সঙ্গে রাগারাগি বা শাস্তি না দিয়ে তাকে বুঝিয়ে বলতে হবে, সে যে কাজটা করেছে এর কুফল কি কি হতে পারে। এতে শিশুর উপলব্ধির ক্ষমতা বাড়বে।

* শিশুর ভালো কাজের প্রশংসা করুন। ছোট ছোট উপহার দিন, এত সে ভালো কাজে উৎসাহী হয়ে উঠবে।

* বাবা-মায়ের শিশুকে পর্যাপ্ত সময় দিতে হবে। পাশাপাশি অন্য শিশুর সঙ্গে মিলেমিশে থাকার সুযোগ করে দিতে হবে।

* শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর বায়না ধরে, অনেক সময় তা পূরণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে রাগারাগি না করে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিন। তার পছন্দের কাজ করতে দিন।

* শিশুদের অন্য শিশুর সঙ্গে কখনোই তুলনা করবেন না। তার আবেগের জায়গায় যেন আঘাত না লাগে সে দিকে খেয়াল রাখতে হবে।

* শিশুকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। যেকোনো বিষয়ের ভালো মন্দ দুটো দিকই তার সামনে তুলে ধরুন। সেখান থেকে সে সিদ্ধান্ত নিবে। এক্ষেত্রে তার জন্য যা ভালো সেটাই সে বেছে নিবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

শিশুর মানসিক বিকাশে যা করতে হবে !

আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২০ মার্চ ২০১৭