বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে ফখরুলের অনুরোধ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সফলতাও কামনা করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এই অনুরোধ জানান।

ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর। সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। সেই পরিস্থিতির অবসান হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। কুমিল্লার দুজন জনপ্রিয় নেতাকে গুমের মধ্য দিয়ে তাদের গুম শুরু হয়েছিল। হাসিনার ভাগাভাগির নির্বাচন মেনে নেননি খালেদা জিয়া। তাই তাকেও জেল খাটিয়েছে।

সবাই সহায়তা না করলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। বিএনপি দীর্ঘ বছর লড়াই সংগ্রাম করেছে। কিন্তু তাদের অনেকের ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। বিএনপি চায় এই সরকার সফল হোক।’

‘সংস্কার সংস্কার করছে কিছু লোক কিন্তু এসব সাধারণ মানুষ বোঝে না। দুই বেলা পেটপুরে খেতে পারাটাই সবচেয়ে বড় সংস্কার। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। এনার্কি কখনো দেশের জন্য ভালো কিছু দিতে পারে না’, যোগ করেন তিনি।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কী। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে। অন্যান্য দলেরও এই কথা বলা উচিত।’

ফখরুল বলেন, ‘অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে। যার প্রভাব অর্থনীতিতে পড়ছে। আজকে যে সম্ভাবনা দেখা দিয়েছে তা বাংলাদেশের স্বার্থে কাজে লাগানো দরকার।’

নির্বাচন এলেই হানাহানি আর যেন না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘পাশের দেশে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত যদি মনে করে শেখ হাসিনাই তাদের বন্ধু তাহলে তারা বাংলাদেশকে আর পাশে পাবে না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে ফখরুলের অনুরোধ

আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫