শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হলি আর্টিজানে হামলার সঙ্গে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র সম্পৃক্ততা নেই এবং বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।

আইএস ইস্যুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শহীদুল হক বলেন, ‘রোহান কোন পুলিশ অফিসার নন, তিনি জননিরাপত্তার সঙ্গে জড়িতও নন। তিনি একজন একাডেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের ইস্যু তিনি জানেন না।

তিনি যাই বলুন, তার কথার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। কিন্তু আমরা তার কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাইনি। এটা তার নিজস্ব বক্তব্য। আমরা তার বক্তব্য সমর্থন অথবা অনুমোদন করি না। ’

গতকাল সোমবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন

আইজিপি বলেন, বাংলাদেশ থেকে কেউ আইএসে যোগ দিতে কিংবা প্রশিক্ষণে দেশের বাইরেও যায়নি। পুলিশের অভিযানে যেসব জঙ্গি নিহত হয়েছে আইএস তাদের নিজেদের বলে দাবি করেনি। এখন পর্যন্ত আমরা যেসব জঙ্গিদের গ্রেফতার করেছি তারা কেউ আইএস’র কথা বলেনি। তাদের পরিবারের কেউই আইএস’র বিষয়ে জানে না।

শহীদুল হক বলেন, ব্রুনাই ও ভিয়েতনামের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই !

আপডেট সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭