শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এআই দুনিয়ায় বড় চমক! ডিপসিককে ছাড়িয়ে গেল আলিবাবা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৯৪৩ বার পড়া হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে চীন যেন কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। একের পর এক অত্যাধুনিক এআই মডেল নিয়ে আসছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় যোগ হলো ই-কমার্স জায়ান্ট আলিবাবার নাম। তারা সম্প্রতি ‘কুয়েন ২.৫ ম্যাক্স’ নামের একটি নতুন এআই মডেল উন্মোচন করেছে। যা চীনা কন্যা লুও ফুলির ডিপসিক ভি৩-এর চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।

ডিপসিকের অভাবনীয় সাফল্যের পর চীনের প্রযুক্তি বাজারে যেন এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ সংস্থাগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আলিবাবার এই নতুন মডেলটি তারই প্রমাণ।

আলিবাবার ক্লাউড বিভাগ জানিয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স ওপেনএআইয়ের জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় প্রায় সব ক্ষেত্রেই উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করে। শুধু তাই নয়, ডিপসিকের মতো কম খরচে তৈরি এই মডেলগুলো এআই জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিপসিকসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর উত্থানের পেছনে রাজনৈতিক কারণও দেখছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এআই খাতে চীনকে চাপে রাখতে চাইছে। তবে চীনের এই প্রতিষ্ঠানগুলো একের পর এক নতুন মডেল এনে সেই চাপকে যেন আরও হালকা করে দিচ্ছে।

এই মুহূর্তে এআই প্রযুক্তি বিশ্বে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন ডিপসিকের মতো নতুন প্রতিষ্ঠানগুলো কম খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করছে, তেমনি অন্যদিকে আলিবাবার মতো জায়ান্ট কোম্পানিগুলোও পিছিয়ে নেই। মনে করা হচ্ছে, আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বাড়বে এবং বাজারে আরও উন্নত এবং শক্তিশালী এআই মডেলের আগমন ঘটবে।

এই খবরটি প্রযুক্তি বিশ্বে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে এবং চীনের এআই খাতে দ্রুত উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, লুও ফুলি চীনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এরপর পিকিং ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস থেকে উচ্চতর গবেষণা করেন।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

এআই দুনিয়ায় বড় চমক! ডিপসিককে ছাড়িয়ে গেল আলিবাবা

আপডেট সময় : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫