বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এই নির্বাচন এতো সহজ নির্বাচন নয়, দুদু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৪:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত জুলাই আগস্টের পর এই বাংলাদেশে আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি, সেই পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া, কার্যকরী  করা অর্থাৎ গনতন্ত্রের উত্তরণের যেই পথ, সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজ আমাদের এই সাংগঠনিক কর্মপরিকল্পনা সভা।

বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি’র  আয়োজিত সাংগঠনিক সভা শুরুতে এসব কথা বলেন,

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, এই নির্বাচন এতো সহজ নির্বাচন নয়। আমরা যদি  মনেকরি হাসিনা পালাইছে আওয়ামী লীগ নাই, আমরা কাজ না করলেও হবে। আসলে তা-না, মনে রাখতে হবে আমাদের দেশের ভিতরে সরযন্ত্র চলছে। আওয়ামী লীগ নেতাকর্মী ও হাসিনা পরিবার যে লুটপাট করেছে।  আমাদের পার্শ্ববর্তী দেশ যে গত তিন-তিনবার নির্বাচন, এই তামাশার নির্বাচনকে বৈধতা দিয়েছিলো। তারা আওয়ামী লীগ ও হাসিনা ছাড়া কিছু বুঝতোনা। সে জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সুন্দর একটি নির্বাচনের মধ্যদিয়ে, সুন্দর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনতার কাতারেই আমার ১৬-১৭ বছর ধরে নির্যাতিত ছিলাম, তাই কিভাবে এগুলে আরও ভালো কিছু করা যায়, সেটাই করতে হবে। এবং সেই  পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের এই সাংগঠনিক কাজ করে যেতে হবে।
পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু’র সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এই নির্বাচন এতো সহজ নির্বাচন নয়, দুদু

আপডেট সময় : ১০:০৪:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫