বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জাতীয় ঐক্যে ফাটলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কেউ কেউ। তবে ফাটলের চেষ্টা সফল হবে না। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছি। এই আন্দোলনকে বিভক্ত করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে।

আলোচনা শেষে নবনির্বাচিত এবি পার্টির নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি আরও দৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় তিন বছরের জন্য নির্বাচিত এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে পরিচয় করিয়ে দেয়া হয়। তাদের শুভেচ্ছা জানান রাজপথের আন্দোলনের শরিকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় ঐক্যে ফাটলের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫