বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দেশের অর্থনীত ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

পরস্পর বিরোধে না জড়িয়ে ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক ও শান্তিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অতীতে ঐক্য গড়তে ব্যর্থতার কারণে দেশ বার বার সংকটে পড়েছে।’

চলমান রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে বিএনপি মহাসচিবের বক্তব্যে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর দেশে একতরফা অপশাসনের মাধ্যমে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিদেশে ২৮০ বিলিয়ন ডলার পাচার করে দেশের সামগ্রিক অর্থনীতকে ধ্বংস করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘২৪-এর গণবিপ্লবের পর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে।’ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যের মাধ্যমে দেশ গড়তে সবাইকে আহ্বান জানান তিনি।

মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতভাবে গণতন্ত্রের চর্চা না থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল।

এর আগে সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন কলেজের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পর নিজের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে অতিথি হয়ে নানা স্মৃতিচারণ করেন এই বিএনপি নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের অর্থনীত ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার’

আপডেট সময় : ০৪:১৭:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫