শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

যে কারণে মহাকাশে লেটুস চাষ করছেন সুনীতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২২:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৮৪১ বার পড়া হয়েছে

পাঁচ মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে রয়েছেন নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়াম স ও বুচ উইলমোর। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। তবে কেউই বসে নেই। চলছে নানা গবেষণার কাজ। আর এর মাঝেই নাকি মহাকাশে লেটুস চাষ করছেন দু’জনে। খবর এনডিটিভি।

আমেরিকান মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, খাওয়ার জন্য নয়, বরং গবেষণার স্বার্থেই এই লেটুস চাষ করছেন তারা। আইএসএস-এ মাইক্রোগ্র্যাভিটির মাঝেও বাড়ছে সুনীতাদের লেটুস গাছ। সহজ ভাষায় বললে, এই গবেষণার মূল লক্ষ্য হল, গাছকে কতটা পানি দেওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে কী ভাবে উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টি প্রভাবিত হয়, তা দেখা।

চলতি বছরে মহাকাশের উদ্দেশে রওনা দেওয়ার সময়েই চাষ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন সুনীতারা। মহাকাশে লেটুস গাছগুলো লাগানোর আগে গাছের পরিচর্যায় ব্যবহার্য পানির নমুনাও পরীক্ষা করেছিলেন। এই গবেষণা সফল হলে অদূর ভবিষ্যতে দীর্ঘায়িত মহাকাশ অভিযানগুলির ক্ষেত্রে খাবারের সমস্যা মেটানো যাবে। পাশাপাশি, এক বার মহাকাশের মতো প্রতিকূল পরিবেশে নিয়ন্ত্রিত পরিমাণ পানিতে ফসল ফলানো গেলে পৃথিবীর খরাপ্রবণ অঞ্চলগুলিতেও সহজে ফসল ফলানোর পথ পাওয়া যেতে পারে। সুনীতাদের এই গবেষণা কৃষিক্ষেত্রেও সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পাঁচ মাসেরও বেশি সময় ধরে মহকাশেই রয়েছেন সুনীতা ও বুচ। মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন নাসার ওই দুই নভোচারী পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। শুরুতে কথা ছিল, দিন কয়েক পরেই ফিরছেন সুনীতারা। কিন্তু আচমকা মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দুই নভোচারীকে ফেরাতে ইলন মাস্কের স্পেসএক্সের সহায়তা নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে তাদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

যে কারণে মহাকাশে লেটুস চাষ করছেন সুনীতা

আপডেট সময় : ০৯:২২:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪