শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জঙ্গিবাদ নিয়ে সোস্যাল মিডিয়ায় গুজব ছাড়ানো হচ্ছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সোস্যাল মিডিয়ায় জঙ্গিবাদ নিয়ে গুজব ছাড়ানো হচ্ছে। তবে বিষয়টি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। যে কোনো গুজবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে।

রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী চিফ’স অব পুলিশ কনফারেন্সে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদ রুখতে আন্তঃযোগাযোগের গুরুত্বের কথা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ দমনে আমরা জিরো টলারেন্সে। পাশাপাশি নেওয়া হচ্ছে নানামাত্রিক সচেতনতামূলক কর্মসূচিও।

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে দুইভাগে ভাগ করা যায় মত দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে উগ্রপন্থি বা বামপন্থিদের উত্থান হয়। বর্তমানে বিপদগামী ধর্মীয় উগ্রপন্থিদের উত্থান হয়েছে, যারাই মূলত জঙ্গিবাদ সৃষ্টি করছে।

হলি আর্টিজানের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্লগার হত্যা ও হলি আর্টিজানে হামলা ধর্মীয় উগ্রপন্থিদের দ্বারা সৃষ্ট। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসি কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

জঙ্গিবাদ নিয়ে সোস্যাল মিডিয়ায় গুজব ছাড়ানো হচ্ছে !

আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০১৭