শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

২৭০০ বছর আগের বিশাল সৌরঝড়ের সন্ধান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

সম্প্রতি ২,৭০০ বছর আগের এক বিশাল সৌরঝড়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা । ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত হয় গবেষণাটি। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. ইরিনা প্যানিউশকিনা ও রেডিওকার্বন বিশেষজ্ঞ ড. টিমোথি জুল জানান, ‘মিয়াকে ইভেন্ট’ নামে পরিচিত এই সৌরঝড়ের চিহ্ন প্রাচীন গাছের রিংয়ে রয়ে গেছে।

জাপানি পদার্থবিজ্ঞানী ফুসা মিয়াকে ২০১২ সালে প্রথম এই ইভেন্ট আবিষ্কার করেন। মিয়াকে ইভেন্টে রেডিওকার্বন আইসোটোপের মাত্রা আকস্মিকভাবে বেড়ে যায়। গত ১৪,৫০০ এ ধরনের ঘটনা ঘটেছে বছরে মাত্র ছয়বার।

রেডিওকার্বন গঠিত হয় যখন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এটি কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত হয়ে গাছের ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় মিশে যায়। ড. প্যানিউশকিনা জানান, এই রেডিওকার্বন গাছের রিংয়ে জমা হয়ে বছরের পর বছর ধরে সৌর কার্যকলাপের রেকর্ড রাখে।

গবেষকরা প্রাচীন গাছের রিংয়ের তথ্যের সঙ্গে মেরু অঞ্চলের বরফের স্তরে আটকে থাকা বেরিলিয়াম-১০ আইসোটোপের তুলনা করেছেন। উভয় আইসোটোপ সৌর কার্যকলাপ বৃদ্ধির সময় বাড়ে, যা অতীতের ঘটনাগুলোর দ্বৈত প্রমাণ দেয়।

এই ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, প্রায় ৬৬৪–৬৬৩ খ্রিস্টপূর্বাব্দে এই সৌরঝড় সংঘটিত হয়েছিল। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এমন সৌরঝড় বর্তমান সময়ের প্রযুক্তি-নির্ভর সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্যাটেলাইট নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

২৭০০ বছর আগের বিশাল সৌরঝড়ের সন্ধান

আপডেট সময় : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪