শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সূর্যালোকের শক্তি দিয়ে নভোযান চালানোর পরিকল্পনা নাসার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

এবার সূর্যের আলোর সাহায্যে নভোযান চালানোর কথা চিন্তা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যালোককে শক্তিতে রূপান্তর করতে পারে ব্যাকটেরিয়া। লেজার প্রযুক্তির সহায়তায় ওই পদ্ধতি ব্যবহার করেই সূর্যালোকের শক্তি দিয়ে নভোযান চালানোর পরিকল্পনা করছে সংস্থাটি।

মঙ্গল অভিযানে এই বিশেষ পদ্ধতি কাজে লাগাতে চাইছে নাসা।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। এই পদ্ধতি থেকেই বিজ্ঞানিরা এই প্রযুক্তি তৈরির ধারণা পেয়েছেন।

এর লক্ষ্য হলো, বিশেষ ধরনের ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়া থেকে সূর্যালোক সংগ্রহ করে এমন অ্যান্টেনার ব্যবহার করে এই শক্তির ক্ষমতা বাড়ানো যায়। আর পরবর্তীতে, ওই শক্তিকে লেজারে রূপান্তর করে মহাকাশে প্রেরণ করা সম্ভব।

বিজ্ঞানীরা আশা করছেন, এতে ‘কৃত্রিম পচনশীল’ উপাদান ব্যবহার না করে বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে লেজার রশ্মিগুলো কার্যকর উপায়ে মহাকাশে নতুন করে তৈরি হবে। এর মানে, পৃথিবী থেকে নতুন কোনো যন্ত্রাংশ পাঠানোর প্রয়োজনীয়তা ছাড়াই এগুলো সক্রিয় থাকতে পারে।

সূর্যালোক ব্যবহার করে নভোযান চালানোর এই প্রকল্পটিকে ডাকা হচ্ছে ‘এপেস’ নামে। যেখানে প্রাথমিকভাবে পরীক্ষাগারের পরিবেশে এ প্রযুক্তির উন্নয়ন করে তা নানা পরীক্ষা ও মানোন্নয়ন করে গবেষকরা দেখার চেষ্টা করেছেন, এটি মহাকাশে ব্যবহারযোগ্য কি না।

গবেষকদের মতে, এ প্রকল্পটি সফল হলে তা মহাকাশ গবেষণা সংস্থাগুলো নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি, পৃথিবীতে পরিবেশবান্ধব ও তারবিহীন শক্তি যোগান দেওয়ার নতুন এক উপায় হয়ে ওঠার সম্ভাবনাও দেখাচ্ছে এটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সূর্যালোকের শক্তি দিয়ে নভোযান চালানোর পরিকল্পনা নাসার

আপডেট সময় : ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪