বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

তিন মাসে তৃণমূলের সম্মেলন শেষ করবে বিএনপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

বিএনপি আগামী তিন মাসের মধ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে দলীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। দলীয় নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটে দুই ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখে এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, আগামী বছর নির্বাচন হতে পারে বলে তাদের ধারণা। সে জন্য সংগঠন শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দলের উচ্চ পর্যায়ের নেতারা। পাশাপাশি, ভিন্ন পরিস্থিতি তৈরি হলে নির্বাচনের দাবি আদায়ে নতুন করে আন্দোলনের প্রস্তুতিও রাখতে চান দলটির নেতারা।

সম্প্রতি দলটি ৯ জন জ্যেষ্ঠ নেতাকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট বিভাগে আগামী দুই-তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে ইউনিয়ন, পৌর, উপজেলা-থানা থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিভাগ জানিয়েছে, ঢাকা ছাড়া ৯ সাংগঠনিক বিভাগে ৯ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন : সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লায় বরকতউল্লা বুলু, বরিশালে আবদুল আউয়াল মিন্টু, চট্টগ্রামে আহমেদ আযম খান, ফরিদপুরে আসাদুজ্জামান রিপন, খুলনায় চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, রাজশাহীতে আব্দুস সালাম ও ময়মনসিংহ বিভাগে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ঢাকা বিভাগে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

বরিশাল বিভাগের দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্মেলন করতে পারবেন বলে তিনি আশা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার বেশির ভাগই আহ্বায়ক কমিটি। ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে এক কমিটি কাজ করছে। অনেক ইউনিটে কোনো কমিটি নেই। ফলে তৃণমূলের সাংগঠনিক পর্যায়ে স্থবিরতা কাজ করছে।

গত রোববার দায়িত্বপ্রাপ্তদের কাছে দেওয়া নির্দেশনাসংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

চিঠিতে বলা হয়, ‘আপনার বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমাপ্ত করতে হবে। এই পত্রপ্রাপ্তির পর আপনার দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্যসচিবগণের সঙ্গে বৈঠক করে অতিসত্বর সম্মেলনের কার্যক্রম শুরু করতে হবে।’

দলের নেতারা বলেন, তৃণমূলের সম্মেলন সঠিক সময়ে করা সম্ভব হলে দলের ‘জাতীয় কাউন্সিলের’ মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনও করা হতে পারে। দলের উচ্চ পর্যায়ে এমন আলোচনাও আছে।

রুহুল কবীর রিজভী জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, এবারের সম্মেলনের মাধ্যমে তারা পুরস্কৃত হবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তরা প্রাথমিক কাজ শুরু করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তিন মাসে তৃণমূলের সম্মেলন শেষ করবে বিএনপি

আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪