বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে পুলিশে দিল জনতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৮:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। তবে, তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই।

থানায় সাবেক এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।

গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে পুলিশে দিল জনতা

আপডেট সময় : ০৮:০৮:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪