শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নতুন চাঁদ পাচ্ছে পৃথিবী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩৩ বার পড়া হয়েছে

পৃথিবীর কক্ষপথে অতিথি হয়ে আসছে নতুন এক ‘উপগ্রহ’। উপগ্রহটি মাত্র দুই মাসের জন্য অতিথি হতে যাচ্ছে পৃথিবীর। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছোট্ট চাঁদের খোঁজ পাওয়ার দাবি করা হয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত প্রায় দুই মাস পৃথিবীর আকাশে দেখা যাবে ক্ষুদ্র এই চাঁদকে।

তবে চাঁদটি এতটাই ছোট যে খালি চোখে দেখা যাবে না। এরপর ফের অন্তর্হিত হবে এটি।

আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির  প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসলে ২০২৪ পিটি৫ নামের একটি গ্রহাণু। সেপ্টেম্বরের শেষের দিকে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি। গত মাসেই এর অস্তিত্ব মিলেছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময়ে গ্রহাণুর একটি অংশ মহাকর্ষ বলের কারণে কক্ষপথে ঢুকে যাবে। তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে আগামী দুই মাস।

এরপর ধীরে ধীরে আকর্ষণ কাটিয়ে ফের চলে যাবে নিজের পথে। আর এই পৃথিবীকে প্রদক্ষিণ করা গ্রহাণুর অংশকে উপগ্রহ হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। একে তুলনা করা হচ্ছে চাঁদের ছোট অংশের সঙ্গে।

মহাকাশবিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর নিকটস্থ এ ধরনের যেকোনো বস্তুর সরণ মোটামুটিভাবে যে গতিপথে হয়, তা আমাদের পৃথিবীর খুব কাছে। তাদের মধ্যে কোনো বস্তু এমন ছোট চাঁদ হতেই পারে।

তবে নিজেদের শক্তি হারিয়ে সেসব কয়েক ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যায়। কিন্তু ২০২৪ পিটি৫ নামের যে গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে চলতি মাসের শেষে, তা  থেকে ক্ষয়ে আসা টুকরা নিজের আকর্ষণ বল এবং পৃথিবীর অভিকর্ষ বলের অঙ্গে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে দুই মাস ধরে। সূত্র : এনডিটিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নতুন চাঁদ পাচ্ছে পৃথিবী

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪