সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ট্যাক্স কার্ডধারীর রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্যাক্স কার্ডধারী করদাতাদের রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির সম্মেলন কক্ষে ‘ট্যাক্স কার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ‘ঔষধ’ ও ‘রসায়ন’ ক্যাটাগরিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করা হয়। সেরা করদাতা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. হাবিব উল্লাহ মনজু ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবিরের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আমিনুল হক সম্মাননা গ্রহণ করেন।  অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এক বছর মেয়াদি  ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সড়ক, বিমান ও জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, পুত্র-কন্যা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা, বিমানবন্দরে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন।

ট্যাক্স কার্ডপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘ট্যাক্স কার্ডপ্রাপ্ত সব ব্যক্তি-প্রতিষ্ঠান আমাদের সম্মানিত করদাতা। তারা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ যোগান দেন, তাদের দেওয়া রাজস্বে রাষ্ট্রের রাজস্বভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই এনবিআর তাদের সব ক্ষেত্রে সহযোগিতা ও অগ্রাধিকার দেবে। করদাতাদের ট্যাক্স কার্ডের সুবিধাসমূহ নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগকে চিঠি দেওয়া হবে। ট্যাক্স কার্ডধারীরা জাতীয় রাজস্ব বোর্ডের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সর্বোচ্চ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য এ বছর ‘ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করে পূর্বের ২০টি ট্যাক্স কার্ডের স্থলে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ট্যাক্স কার্ডধারীর রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হবে !

আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭