শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ‌্যান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিদের নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাওয়ার পথে গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি উল্টে যায়। এতে চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজনভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারের দিকে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ‌্যান !

আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭