রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জুমার খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনার আহ্বান হেফাজতে ইসলামের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৩:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী সব মসজিদে শুক্রবার (৮ আগস্ট) জুমার খুতবায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য খতিব ও ইমামদেরর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যার সঙ্গে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক নেই। কেননা ভিন্ন ধর্মাবলম্বী কোনো সম্প্রদায়ের জানমালের ক্ষতিসাধন এমনকি ভয়-ভীতি প্রদর্শনও ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সব মানুষের জানমাল ও ইজ্জত রক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যকরণীয়।

তারা বলেন, ‘আগামীকাল শুক্রবার দেশব্যাপী সব মসজিদে জুমার খুতবায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার ওপর আলোচনা করার জন্য আমরা সম্মানিত খতিব ও ইমামদের আহ্বান জানাচ্ছি। তা ছাড়া নিয়মিত নামাজে আগত মুসল্লিদেরও জামাতের আগে বা পরে বিশেষ ঘোষণার মাধ্যমে এ ব্যাপারে সচেতন করার আহ্বান জানাচ্ছি। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জুমার খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনার আহ্বান হেফাজতে ইসলামের

আপডেট সময় : ১১:০৩:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪