শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণের ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মিত হবে। এজন্য স্থপতিদের সে অনুযায়ী নকশা করার নির্দেশ দেয়া হয়েছে। ভবনগুলোতে থাকবে সোলার বিদ্যুৎ ব্যবস্থা।

তিনি বলেন, দেশের জনসংখ্যা বাড়ছে, এ বাড়তি জনসংখ্যার আবাসনের জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। এরইমধ্যে উত্তরা ও পূর্বাচল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

২ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত। এর আয়োজনে আছে টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্প্রেডা), এক্সপোনেট এক্সিবিশন ও পাওয়ার সেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণের ঘোষণা !

আপডেট সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭