বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পাস্তা রান্নায় ৫ ভুল এড়িয়ে চলুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

পাস্তা অনেকের পছন্দ। তবে কেউ কেউ আবার রাঁধতে পারেন না। রেস্টুরেন্টের মতো পাস্তা বানাতে হলে মেনে চলতে হবে কিছু উপায়। জেনে নিন, বাড়িতে বানানো পাস্তার রেসিপিতে যে ৫ বিষয় মাথায় রাখবেন।

১) পাস্তা সেদ্ধ করার সময় তেল ব্যবহার করবেন না। একটি পাস্তার গায়ে যাতে অন্য পাস্তা লেগে না যায়, তাই অনেকেই পাস্তা সেদ্ধ করার সময়, কেউ আবার পানি ঝরানোর পর তেল ব্যবহার করেন। তবে এই কাজ করলে পাস্তার গায়ে ঠিকমতো সস্ ধরে না, তাই স্বাদও ভাল হয় না।

২) পাস্তা সেদ্ধ করার সময় পানির অভাব হলে ভাল করে সেদ্ধ হবে না। হিসাব মতো ২৫০ গ্রাম পাস্তা সেদ্ধ করতে প্রায় ৩ লিটার পানি ব্যবহার করতে হয়। তাই একটি বড় পাত্রে ভরতি করে পানি নিয়ে তার মধ্যেই পাস্তা সেদ্ধ করুন। পানি কম হলে কিন্তু পাস্তা ভালভাবে সেদ্ধ হবে না, একটির গায়ে অন্যটি লেগে থাকবে।

৩) পাস্তা সেদ্ধ করার সময় পানিতে ভাল মাত্রায় লবণ না দিলে চলবে না। তিন লিটার পানিতে প্রায় ১ টেবিল চামচ লবণ দিতে হবে। পাস্তা পানিতে দেওয়ার আগে পানি খুব ভাল করে ফুটিয়ে নিন, এবার ফুটন্ত পানিতে পাস্তা আর লবণ দিয়ে খুব ভাল করে নাড়াচা়ড়া করতে হবে।

৪) পাস্তা আগে থেকে সেদ্ধ করে রাখবেন না, রান্নার ঠিক আগেই পাস্তা সেদ্ধ করুন, তা হলেই স্বাদ ভাল হবে। পাস্তা সেদ্ধ করে ফ্রিজে রাখলে তা শক্ত হয়ে যায়, রান্নার পর তেমন স্বাদ আসে না।

৫) পাস্তা সেদ্ধ করে সেই পানি ফেলে না দিয়ে আলাদা পাত্রে রেখে দিন। এই পানি পরে পাস্তা রান্না করার সময় দিলে পাস্তার স্বাদ বাড়বে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পাস্তা রান্নায় ৫ ভুল এড়িয়ে চলুন

আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪