শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ডেঙ্গু রোগ নির্ণয়ে দেরি বাড়াচ্ছে জটিলতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৮৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামীণ জনপদে ডেঙ্গু চোখ রাঙালেও মশক নিধনে নেই তেমন কোনো তৎপরতা। অন্যদিকে আক্রান্ত হলেও রোগ নির্ণয়ে দেরি হওয়ায় জটিলতা বাড়ছে অনেক রোগীর।

দেশজুড়ে কয়েক দিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর মৌসুমের এ বৃষ্টিতে শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু প্রাদুর্ভাবের।

ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় শুরু হয়েছে নানা তৎপরতা। কীটনাশক ছিটিয়ে মশা মারার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। করা হচ্ছে জেল-জরিমানাও। তবে দৃশ্যমান এসব তৎপরতার অধিকাংশই শহরকেন্দ্রিক। ডেঙ্গু কি শুধুই শহুরে রোগ?

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছর প্রথম ছয় মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫ শতাংশ। অথচ গত বছর এ সময়ে ঢাকার বাইরে রোগী ছিল ২৩ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালে ছিল ১২ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েছে প্রায় তিন গুণ।

এমন প্রেক্ষাপটে রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরে থেকে আসতে শুরু করেছে রোগী, যাদের অধিকাংশই জটিল শারীরিক সমস্যা নিয়ে আসছেন। কারণ রোগ নির্ণয়ে কালক্ষেপণ বলছেন চিকিৎসকরা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অধিকাংশ সময় সঠিকভাবে রোগ নির্ণয় হয় না। পরে বিষয়টি যখন তারা জানতে পারেন, তখন তারা ঝুঁকিপূর্ণ হয়ে যান।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহরকেন্দ্রিক তৎপরতার মধ্যে না থেকে কাজ করতে হবে দেশব্যাপী।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, আমরা ডেঙ্গু বলতেই বুঝি, ঢাকা শহর! কিন্তু এই ধারণা থেকে সরে আসতে হবে। ২০২৩ সালে মূল ঝুঁকিটা ছিল ঢাকার ২ কোটি মানুষ। আর এখন দেশের ১৮ কোটি মানুষই ঝুঁকিতে রয়েছেন। সুতরাং আমাদের কারিগরিভাবে সঠিক ও বাস্তবায়নযোগ্য একটি কর্মকৌশল দ্রুত প্রণয়ন করা দরকার। চলতি বছর এরই মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে সাড়ে তিন হাজার। মারা গেছেন ৪৪ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ডেঙ্গু রোগ নির্ণয়ে দেরি বাড়াচ্ছে জটিলতা

আপডেট সময় : ১২:১২:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪