শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে ভুয়া কর্ণেল আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৯:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের জামতলায় প্রতারণার অভিযোগে ভুয়া কর্ণেল পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত সেই ব্যাক্তির নাম একে এম মঈন আজিজ ওরফে সুজন (৪৯)। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৩০টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপসহ কম্পিউটারের সরঞ্জামাদি জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের জামতলা ধোপাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। মঈন আজিজ জামতলা ধোপাপট্টির মৃত আব্দুল আজিজের ছেলে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঈন আজিজ নিজেকে কখনও সেনা বাহিনীর কর্ণেল, কখনও পুলিশের এসপি পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জামতলা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন,মঈন আজিজ সুজন জামতলার ৪তলা বিল্ডিংয়ের মালিক হলেও সে মূলত বেকার। কোনো কাজ কর্ম না করে নিজেকে কর্ণেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাটাই তার কাজ। আর সে কর্ণেল না হয়েও তার টেলিফোন বিলে তার নামে আগে লে. কর্ণেল উল্লেখ করা হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নারায়ণগঞ্জে পুলিশি অভিযানে ভুয়া কর্ণেল আটক !

আপডেট সময় : ১১:১৯:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭