বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কে এই বৃদ্ধা?

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ণ, রবিবার, ৭ আগস্ট ২০২২
  • ৭৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় ৭০ বছরের উর্ধে বয়সের ক্ষুধা পেটে অসুস্থ অসহায় উদভান্ত এক মা। নিয়তির নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে একমুঠো ভাতের জন্য কখনো মানুষের বাড়িতে, বাজারে, রাস্তায় অথবা কখনো ওলিতে গলিতে এই অসহায় মায়ের বিচরণ।

পরনে মলিন একটুকরো কাপড়, উদাস দৃষ্টিতে প্রতিনিয়ত খুঁজে ফেরে তার সেই চেনা মুখ গুলো। হয়তো তারও ছিল সাজানো গোছানো সুখের সংসার, ছেলে মেয়ে আত্বীয়-স্বজন। এখন তার আর কেউ নেই, কি নির্দয় নিদারুন মানবেতর জীবন-যাপন। তিনি শুধু দু’ বেলা একটু খাবারের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোন বিত্তশালীর বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকে আর ফ্যালফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটু সহানুভূতির জন্য, একমুঠো ভাতের জন্য। রুগ্ন শরীর কথা ঠিকমত বলতে পারেন না।

স্থানীয়রা তার বাড়ি বা পরিবারের ঠিকানা বলতে পারেন না। মাঝে মধ্যে দেখা মিলে উপজেলার কোলা বাজার এলাকার রাস্তায় এবং মানুষের বাড়িতে বাড়িতে একমুঠো ভাতের জন্য অপেক্ষা করতে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন-আল-আজাদ বলেন, আমিও ঐ বৃদ্ধ মহিলাকে কোলা বাজারে দেখেছি নাম ঠিকানা জানতে চেয়েছিলাম জবাবে উনি বলেন সহিদুল আমার ভাই আর আমার বাড়ি কোলায়।

এরপর আমি কোলা এলাকায় ঐ ধরনের কাউকে খোঁজ করে পায়নি। তিনি বলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কোলা নামে একটা গ্রাম আছে আমি সেখানোও লোক মারফৎ খোঁজ নিয়েছি কিন্তু কেউ সঠিক ভাবে তার পারিবার এবং বাড়ির সন্ধান দিতে পারেননি। অসহায় বৃদ্ধার সহযোগীতার বিষয়ে আমি মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে কথা বলেছি। আসলে আমাদের উপজেলায় এই ধরনের মিসকিনদের রাখার কোন ব্যবস্থা নেই।

তিনি আরো বলেন, সমস্যাটা হচ্ছে উনাকে ঠিকমত পাওয়া যায় না। একদিন দেখা মিললে পরবর্তি ৬দিন আর পাওয়া যায় না। আবার হঠাৎ করে দেখা মেলে একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতে। আমি সবাইকে বলে রাখছি আবার যদি কোলা এলাকায় তার দেখা মেলে তাহলে আমাকে জানাতে। তার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বলে কিছু একটা ব্যবস্থা করা য়ায় কিনা আমি চেষ্ঠা করবো।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কে এই বৃদ্ধা?

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ণ, রবিবার, ৭ আগস্ট ২০২২