শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সিলেটে সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় ৫ ট্রাক শ্রমিককে আটক করেছে পুলিশ। গত দুইদিনে নগরীর বিভিন্ন স্থনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ট্রাক শ্রমিকরা হলো, শহরতলীর শাহপরাণ এলাকার আফতাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ, নগরীর মাছিমপুরের আবদুল্লাহর ছেলে আহমদ আলী স্বপন, ছড়ারপাড়ের আবদুল মালেকের ছেলে শাহজাহান ওরফে সাজু, ভার্থখলার রাজু আহমদ ও সোবহানীঘাটের সাজ্জাদ আহমদ।

গত শনিবার ট্রাক শ্রমিকদের ডাকে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়। বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহারের পর নগরীর উপশহর এলাকায় সন্ত্রাসীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলে ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

সিলেটে সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ !

আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭