রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারো দাম বেড়েছে সবজির

  • আপডেট সময় : ০৩:৪০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০
  • ৮৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারো দাম বেড়েছে অধিকাংশ সবজির। সবজিভেদে কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সেইসঙ্গে দাম বেড়েছে মোটা চাল ও মাছের। তবে ডিমের দাম কিছুটা কমেছে। এছাড়া ভারত থেকে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আমদানি হলেও দাম আগের মতোই বেশি রয়েছে।

ডেইলি বাংলাদেশকে ব্যবসায়ীরা বলেন, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। এতে কিছুটা বেড়েছে বিভিন্ন সবজির দাম। তবে রাজধানীর বেশকিছু বাজার ঘুরে সবজির কোনো সঙ্কট দেখা যায়নি। দাম বেশি নেয়ার জন্য ক্রেতারাও ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর (আমদানি) ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, উস্তা ৮০ থেকে ৯০ টাকা, ঝিঙা-চিচিঙা-ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল আকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, কচুর ছড়া ৬০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, দেশি শসা ৬০ থেকে ৮০ টাকা, বেগুন আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ১০ টাকা বেড়ে প্রতি হালি কাঁচাকলা ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে ও আমদানি করা কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে পেয়াজ ও রসুন। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে আদার। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে (মানভেদে) ৪০ থেকে ৫০ টাকা, রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা আর আদা বিক্রি হচ্ছে (মানভেদে) ১৭০ থেকে ১৮০ টাকা।

বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ডাল ও ভোজ্য তেল। তবে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি গুটি চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, পায়জাম বিক্রি হচ্ছে ৪৫ টাকা, আঠাশ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকা কেজি দরে, এক সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা কেজিদরে। এছাড়া, বর্তমানে প্রতিকেজি মিনিকেট (নতুন) চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা কেজি, মিনিকেট পুরান ৫৫ টাকা, বাসমতী ৫৮ থেকে ৬০ টাকা, আতোপ চাল ৫৫ থেকে ৬০ টাকা, প্রতিকেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।

সবজি বিক্রেতা আফসার হোসেন বলেন, বন্যায় দেশের সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে পাইকারি বাজারে সবজি কম আসছে, তাই দাম বাড়তি। আগামীতে আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

তবে বিপন সাহা নামে এক ক্রেতা বলেন, বাজারে কোনো পণ্য কম আসেনি। তাহলে কেনো বাড়তি দাম রাখা হবে, সব সবজির দাম চড়া। আয় কমায় এখন মোটা আঠাশ চাল কেনা শুরু করেছি। যখন মোটা চালের চাহিদা বেশি ঠিক তখনই কারণ ছাড়াই দাম বেড়েছে।

এদিকে, রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা বাজারে বেড়েছে মাছের দাম। তবে সব ধরনের দেশি মাছ কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দাম রাখা হলেও আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

তবে মুরগির বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিদরে, সোনালী মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজিদরে। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিদরে। ছোট রোস্টের সাইজের মুরগি প্রতি চার পিস ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া প্রতিকেজি গরু মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা আর বকরি ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে। দাম কমে এসব বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, দেশি মুরগির ডিম ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিমি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, হাঁসের ডিম ১৩০ টাকায়।

তবে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে অধিকাংশ মাছের। সপ্তাহের ব্যবধানে সাদা মাছের দাম বাড়লেও রুপালি ইলিশ মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। এসব বাজারে প্রতি সোয়া কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে, এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকা, প্রতি ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, ছোট ইলিশ আকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারো দাম বেড়েছে সবজির

আপডেট সময় : ০৩:৪০:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০