শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার, পাঁচ চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২০
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজারহাটি গ্রামের সাব্বির হোসেনের ইজিবাইক দামুড়হুদা জয়রামপুর হাইস্কুলের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রোববার বেলা আড়াইটার দিকে চার চোরকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন হাজরাহাটি গ্রামের আশাদুলের ছেলে সুমন (২০), একই গ্রামের হাফিজুরের ছেলে রাফিজ (১৮), ভেড়ামারা থাানার আড়াকান্দি গ্রামের তৌহিদুল মণ্ডলের ছেলে শাকিল (২৫), একই গ্রামের হাফিজুরের ছেলে মামুন (২৫) ও কবেদ মণ্ডলের ছেলে আনারুল (৪০)।

জানাযায়, ১১ মে চুয়াডাঙ্গা জেলার হাজারহাটি গ্রামের রবিউলের ছেলে সাব্বির হোসেন তাঁর ইজিবাইকটি নিয়ে ভাড়া মারতে বের হন। একই গ্রামের আশাদুলের ছেলে সুমন জয়রামপুর যাওয়ার কথা বলে সাব্বিরের ইজিবাইক ভাড়া করে নিয়ে যান। পথের মধ্যে জয়রামপুর হাইস্কুললের সামনে পৌঁছালে সুমন ইজিবাইক থামিয়ে সাব্বিরকে বলে গাড়ি এখানে থাক চল ওপাশ থেকে একটু ঘুরি আসি। এ সুযোগে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সুমনের ঠিক করা চোরেরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে সাব্বির এসে দেখেন তাঁর ইজিবাইক নেই।

অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইক না পেয়ে ওই দিনই সাব্বিরের মা ময়না খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। মামলার পর দামুড়হুদা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই কামরুর হাসান, এসআই জিয়াউর রহমান ও এএসআই লিয়াকত আলী ফোর্স নিয়ে হাজরাহাটি গ্রামের আশাদুলের ছেলে সুমন ও হাফিজুরের ছেলে রাফিজকে আটক করেন।

পরে তাঁদের দেওয়া তথ্যমতে কুষ্টিয়ার ভেড়ামারা থাানার আড়াকান্দি গ্রামের তৌহিদুল মণ্ডলের ছেলে শাকিল, হাফিজুরের ছেলে মামুন ও কবেদ মণ্ডলের ছেলে আনারুলকে আটক করে পুলিশ। পরে মামুনের বাড়ি তল্লাশি করে ইজিবাইকটি উদ্ধার করে পুুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জাানান, ‘এমন চুরির ঘটনার অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অভিযানে প্রথমে চুয়াডাঙ্গা হাজরাহাটি থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা থানার আড়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধারসহ আরও তিনজনকে আটক করা হয়। আটক চোরদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চুরি হওয়া ইজিবাইক কুষ্টিয়া থেকে উদ্ধার, পাঁচ চোর আটক

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২০